|
সোমবার, ২৯ নভেম্বর ২০১০ রংপুর জেলার আয়তন ২৩০৭.৭৮ বর্গ কিঃমিঃ। উত্তরে নীলফামারী ও লালমনিরহাট জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা, পশ্চিমে দিনাজপুর জেলা। বার্ষিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩o সেঃ, সর্বনিম্ন ১১.২০ সেঃ। বার্ষিক বৃষ্টিপাত ২৯৩১ মিঃমিঃ। শতকরা ৮০ ভাগ তিস্তার পলি অঞ্চল এবং শতকরা ২০ ভাগ বরেন্দ্র অঞ্চল। প্রধান নদীঃ তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া ও চিকলী।
জেলা শহর ঘাঘট নদীর তীরে অবস্থিত। ১৫ টি ওয়ার্ড ও ১০৯ টি মহল্লা নিয়ে গঠিত। আয়তন ৪২.৫৭ বর্গ কিঃমিঃ। জনসংখ্যা ২৫১৬৯৯; পুরুষ ৫২.৩১%, মহিলা ৪৭.৬৯%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃমিঃ এ ৫৯১৩ জন। শিক্ষার হার ৫৪.৬%।
প্রশাসনঃ পৌরসভা ৩, উপজেলা ৮, মৌজা ২১৫১, গ্রাম ১৫১৯, ওয়ার্ড ৩৩, মহল্লা ২০৩।
|
|
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০১০ নীলফামারী জেলা আয়তন ১৬৪০.৯১ বর্গ কিঃমিঃ। উত্তরে পশ্চিমবঙ্গের (ভারত) কুচবিহার জেলা, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে লালমনিরহাট জেলা, পশ্চিমে পঞ্চগড় ও দিনাজপুর জেলা। বার্ষিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩০সেঃ এবং সর্বনিম্ন ১১.২০সেঃ। বার্ষিক বৃষ্টিপাত ২৯৩১ মিঃমিঃ। প্রধান নদীঃ তিস্তা, যমুনেশ্বরী, চিকনী ও ধাইজান। উপজেলা শহর ৯টি ওয়ার্ড ও ১০টি মহল্লা নিয়ে গঠিত। আয়তন ১৯.৫৩ বর্গ কিঃমিঃ। জনসংখ্যা ৩৯৮৩৮; পুরুষ ৫১.৩৩%, মহিলা ৪৮.৬৭%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃমিঃ ২০৪০ জন। শিক্ষার হার ৪৮.২%। প্রশাসনঃ ১৮৭৫ সালে মহকুমা সৃষ্টি এবং মহকুমাকে জেলায় রুপান্তর করা হয় ১৯৪৮ সালে। উপজেলা ৬, পৌরসভা ৩, ওয়ার্ড ৩৩, মহল্লা ৬২, ইউনিয়ন ৬২, মৌজা ৩৯০, গ্রাম ৩৭০।
|
|
|
সোমবার, ২৯ নভেম্বর ২০১০ দিনাজপুর জেলার আয়তন ৩,৪৩৭.৯৮ বর্গ কিঃমিঃ। উত্তরে ঠাকুরগাঁও জেলা, দক্ষিনে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা, পূর্বে নিলফামারী ও রংপুর জেলা, দক্ষিন-পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৩.৫° সেঃ, সর্বোনিম্ন ১০.৫° সে; বার্ষিক বৃষ্টিপাত ২৫৩৬ মিঃমিঃ। প্রধান নদ নদীঃ ঢেপা, পুর্নভবা, কাঞ্চন, যমুনা, আত্রাই। দিনাজপুর শহর ১২ টি ওয়ার্ড ও ৮০টি মহল্লা নিয়ে গঠিত। আয়তন ২০.৬ বর্গ কিঃমিঃ। জনসংখ্যা ১৫৭৩৪৩; পুরুষ ৫১.২৯%, মহিলা ৪৮.৭১%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃমিঃ ৭৬৩৮ জন। শিক্ষার হার ৫৬.৫%। প্রশাসনঃ দিনাজপুর জেলা সৃষ্টি ১৭৮৬ সালে। এর পূর্ব নাম ছিল ঘোড়াঘাট। ১৮৩৩-১৮৭০ সালে দিনাজপুরের বিভিন্ন অংশ পূর্নিয়া, রংপুর ও রাজশাহীর অন্তর্ভুক্ত হয়। দিনাজপুরের দুটি মহকুমা ঠাকুরগাঁও ও পঞ্চগড়
১৯৮৪ পৃথক জেলায় পরিণত হয়।উপজেলা ১৩, ইউনিয়ন ১০১, মৌজা ২১৪৯, পৌরসভা ৬, ওয়ার্ড ৫৭ মহল্লা ২০০, গ্রাম ২১৪২।
|
|
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০১০ ঠাকুরগাঁও জেলা আয়তন ১৮০৯.৫২ বর্গ কিঃমিঃ। উত্তরে পঞ্চগড় জেলা, পূর্বে পঞ্চগড় ও দিনাজপুর জেলা ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বার্ষিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫০সেঃ এবং সর্বনিম্ন ১০.৫০সেঃ। বার্ষিক বৃষ্টিপাত ২৫৩৬ মিঃমিঃ। প্রধান নদীঃ টংগন, পূনর্ভবা, নাগর, পাথরী, কুলীক, তলমা, ঢেপা। জেলা শহর ৯টি ওয়ার্ড ও ২৩ টি মহল্লা নিয়ে গঠিত। আয়তন ১০.৭০ বর্গ কিঃমিঃ। জনসংখ্যা ৪০৩৩৬; পুরুষ ৫১.৬২%, মহিলা ৪৮.৩৮%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃমিঃ ৩৭৭০ জন। শিক্ষার হার ৫৮.৫%। প্রশাসনঃ ১৮৬০ সালে দিনাজপুর জেলার অধীনে ঠাকুরগাঁও মহকুমা সৃষ্টি হয়। মহকুমাকে ১৯৮৪ সালে জেলায় রুপান্তর করা হয়। পৌরসভা ২, উপজেলা ৫, ইউনিয়ন ৫১, গ্রাম ৬৪৩, ওয়ার্ড ১৮, মহল্লা ৩২।
|
|